সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে-২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি আবেদন ফরম পূরণের নিয়মাবলী।
সরকারি হাইস্কুলে ভর্তি বিজ্ঞপ্তি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি তথ্য ২০২২। ২০২২ শিক্ষাবর্ষে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে WEB ও SMS এর মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ও টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে ১১০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। বিস্তারিত তথ্য…↓↓
আবেদনের সময়সীমাঃ
- Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ: ২৫/১১/২০২১
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৮/১২/২০২১
১৷ Applicant’s কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বর হতে ০২(দুই) টি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১১০/- টাকা পরবর্তী ৪৮ (আটচল্লিশ) ঘন্টার মধ্যে জমা দিবেন৷
২৷ প্রথম SMS : GSA<space>User ID (Web Application হতে প্রাপ্ত) লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে
উদাহরণ : GSA<space>ABCDEF লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
* ফিরতি SMS এ শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে৷ যা ব্যবহার করে দ্বিতীয় SMS- টি করতে হবে ৷
৩৷ দ্বিতীয় SMS: GSA<space>Yes<space>PIN (প্রথম SMS হতে প্রাপ্ত) লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে
উদাহরণ : GSA<space> Yes <space>123456 লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে
৪৷ সফলভাবে আবেদন ও আবেদন ফি প্রদান সম্পন্ন হলে দ্বিতীয় SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://gsa.teletalk.com.bd ওয়েব সাইট হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে৷ শিক্ষার্থীদের এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে৷
☞ এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহিত হবে না৷
☞ স্কুল ভর্তি কার্যক্রম সম্পাদন ও এ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের জন্য অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে একটি টেলিটক প্রি-পেইড সীম সংরক্ষণ করুন৷
☞ Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়৷
User ID এবং PIN পুনরুদ্ধার পদ্ধতিঃ
কেবল টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন৷
১৷ User ID জানা থাকলে: GSA<space>Help<space>User<space>User ID & send to 16222
Example: GSA Help User ABCDEF & send to 16222
২৷ PIN Number জানা থাকলে: GSA<space>Help<space>PIN<space>PIN No & send to 16222
Example: GSA Help PIN 1234567 & send to 16222

No comments: